মু'জিযাতুর রসূল ﷺ

নবীজির মু'জিযা
(৫৬)
-------------

কবর শরীফ থেকে ক্ষমার ঘােষণা:


❏ হযরত আলী (رضي الله عنه) বলেন, আমরা রাসূল (ﷺ)কে দাফন করার পর একজন গ্রাম্য ব্যক্তি এসে তাঁর কবরের মাটিতে পড়ে মাথায় মাটি লাগিয়ে কেঁদে কেঁদে বলতে লাগল, ইয়া রাসূলাল্লাহ! আপনি আদেশ করেছেন আর আমরা শুনেছি। আপনি কুরআনে করিম আল্লাহ থেকে শিখেছেন আর আমরা আপনার কাছ থেকে শিখেছি। আল্লাহ তায়ালা বলেছেন


ولو أنهم اذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول.


তারা যদি নিজেদের আত্মার উপর জুলুম করে হে নবী! আপনার দরবারে আসত অতঃপর তারা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করত আর রাসূল তাদের মাগফিরাতের সুপারিশ করতেন তবে অবশ্যই তারা আল্লহকে অধিক তাওবা কবুলকারী দয়ালু পেতাে।

(সূরা নিসা, আয়াত নং ৬৪)।


আমি আমার আত্মার উপর জুলুম করেছি এবং আপনার দরবারে উপস্থিত হয়েছি যেন আপনি আমার জন্য মাগফিরাত তলব করেন। এই বলে লােকটি কান্না করতে লাগলে এই সময় কবর শরীফ থেকে আওয়াজ আসল তােমাকে ক্ষমা করা হয়েছে। ●২৫৭

_____________________________

257.[আব্দুর রহমান জামী  (رحمة الله) (৮৯৮হি.), শাওয়াহেদুন নবুয়ত, উর্দু, বেরেলী, পৃ:১৮৯]।

++++++++++++

বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)

হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম।

Post a Comment

নবীনতর পূর্বতন