মু'জিযাতুর রসূল ﷺ

নবীজির মু'জিযা
(৪৩)

ঝুলে পড়া চোখ পুনঃস্থাপন


❏ হযরত আবু নঈম  (رحمة الله) আব্দুল্লাহ ইবনে আবি সা’সা’ (رضي الله عنه) সূত্রে বর্ণনা করেন, আবু সাঈদ খুদুরী (رضي الله عنه) থেকে তিনি তাঁর ভাই কাতাদাহ ইবনে নােমান (رضي الله عنه) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমার উভয় চোখে বদরের দিন আঘাত লেগেছে ফলে উভয় চোখ বের হয়ে আমার দুচোয়েলের উপর এসে পড়েছে। আমি ঐ চোখ দুটি নিয়ে রাসূল রে নিকট আসলাম। তিনি উভয় চোখ আপনস্থানে লাগিয়ে দিয়ে স্বীয় মুখের লালা মােবারক লাগিয়ে দেন ফলে চোখ দুটি সুস্থ হয়ে চমকাতে লাগল। ●২৯৫

_____________________________

295.{ইমাম সুয়ূতী, জালাল উদ্দিন সুয়ূতী  (رحمة الله) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খন্ড:১ম পৃ:৩৩৮}


+++++++++
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)

হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি

আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম। 

Post a Comment

নবীনতর পূর্বতন