মৃত ব্যক্তির সমালোচনা নয় উত্তমভাবে স্মরণ করুন –
অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভি >
عَنْ عائشة رضى الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم لاتسبوا الاموات فانهم قد افضوا الى ماقدموا- (رواه البخارى
عن ابن عمر رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذكروا محاسن موتاكم وكُفّوا عن مساويهم- (رواه الترمذى
অনুবাদ: উম্মুল মুমেনীন হযরত আয়েশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম এরশাদ করেন, তোমরা মৃতদেরকে গালমন্দ করবে না, কারণ তারা যে কর্ম করেছিল সেগুলোর কাছে তারা পৌঁছে গেছে। [বুখারী শরীফ] হযরত ইবনে উমর রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের উত্তমভাবে স্মরণ করো। তাদের মন্দ বিষয়গুলোর আলোচনা থেকে বিরত থাকো। [মিরমিযী শরীফ]
প্রাসঙ্গিক আলোচনা
মৃত্যু সত্য ও অনিবার্য বাস্তবতা। এতে সন্দেহের কোন অবকাশ নেই। সৃষ্টিকুলের মুমীন, কাফির, নেক্কার, বদকার, ছোট-বড়, রাজা-প্রজা, ধনী-দরিদ্র, সৎ-অসৎ, আস্তিক-নাস্তিক, সুস্থ-অসুস্থ, সবল-দুর্বল প্রত্যেক আত্মা মরণশীল। মহান আল্লাহ্ তা‘আলা পবিত্র ক্বোরআনে এরশাদ করেছেন-
كل نفس ذائقة الموت وانما توفون اجوركم يوم القيامة فمن زخزح عن النار وادخل الجنة فقد فاز وماالحيوة الدنيا الامتاع الغرور- (ال عمران- ১৭৫)
অর্থ: প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অবশ্য তোমাদের কৃতকর্মের প্রতিদান কিয়ামত দিবসে প্রদান করা হবে। যাকে দূরে রাখা হবে জাহান্নামের অগ্নি থেকে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে কৃতকার্য। পার্থিব জীবন প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছুই নয়।
[সূরা আলে ইমরান: আয়াত ১৮৫] মৃত্যু থেকে পালাবার কোন সুযোগ নেই
দেশে বিদেশে ঘরে বাইরে রক্ষিত অরক্ষিত পৃথিবীর দিগ-দিগন্তে যে কোন প্রান্তরে মানুষ অবস্থান করুক নির্ধারিত সময়ে মৃত্যু তার জন্য অনিবার্য। পবিত্র ক্বোরআনে এরশাদ হয়েছে-
اينما تكونوا يدرككم الموت ولو كنتم فى بروج مشيده- (النساء- ৭৮)
অর্থ: তোমরা যেখানেই থাক না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই। যদিও তোমরা সুদৃঢ় কিল্লায় বাস কর।
[সূরা নিসা: আয়াত- ৭৮] এ প্রসঙ্গে আল্লাহ্ তা’আলা আরো বলেছেন-
قُل اِنَّ الذى تفرون منه فانه ملاقيكم- (الجمعة- ৮)
অর্থ: হে রাসূল আপনি বলুন! যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছ তা তোমাদের সাথে সাক্ষাৎ করবেই।
[সূরা জুমআ: আয়াত- ৮]

একটি মন্তব্য পোস্ট করুন