❏ বিষয় নং-৫: হাশরের ময়দানে শাফায়াত বা সুপারিশ
সায়্যিদুনা হযরত আবু হুরাইরা (رضي الله عنه)’র আকিদা:
হযরত সায়্যিদুনা আবু হুরাইরা (رضي الله عنه)’র বর্ণনা করেন, রাসূলে পাক (ﷺ) ইরশাদ করেন,
لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ، فَتَعَجَّلَ كُلُّ نَبِيٍّ دَعْوَتَهُ، وَإِنِّي اخْتَبَأْتُ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ، فَهِيَ نَائِلَةٌ إِنْ شَاءَ اللهُ مَنْ مَاتَ مِنْ أُمَّتِي لَا يُشْرِكُ بِاللهِ شَيْئًا
-‘‘প্রত্যেক নবীরই একটি দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে। সুতরাং প্রত্যেক নবীই তাদের সেই দোয়া করেছেন আর আমি আমার দোয়াটি কিয়ামত দিবসে করবো। তা হল উম্মতের জন্য সুপারিশ। আর তা করা হবে এমন ব্যক্তির জন্য যে মুশরিক অবস্থায় মৃত্যুবরন করেনি।’’ ➥82
টিকা━━━━━━━━━━━━━━━━━━━━
৮২.
ইমাম মুসলিম, আস-সহীহ, ১/১৮৯ পৃ. হা/১৯৯, পরিচ্ছেদ: بَابُ اخْتِبَاءِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعْوَةَ الشَّفَاعَةِ لِأُمَّتِهِ , ইমাম ইবনে মাজাহ, আস-সুনান, ২/১৪৪০ পৃষ্ঠা, হা/৪৩০৭, খতিব তিবরিযি, মিশকাত শরীফ, (ভারতীয় ১৯৪ পৃষ্ঠা) ২/৬৯১ পৃ. হা/২২২৩, শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, আশয়াতুল লুমআত ফার্সী, দ্বিতীয় খণ্ড, ১৬৮ পৃষ্ঠা, মোল্লা আলী ক্বারী, মিরকাত শরীফ, পঞ্চম খণ্ড, ৩৩ পৃষ্ঠা, ইমাম বুখারী, আস-সহীহ, দ্বিতীয় খণ্ড, ১১৩ পৃষ্ঠা, ইবনে হাজার আসকালানী, ফাতহুল বারী ১১তম খণ্ড, ৯৬ পৃষ্ঠা, আইনী, উমদাতুল কারী, ২২ খণ্ড, ২৭৬ পৃষ্ঠা, ইমাম কাস্তালানী, ইরশাদুশ শারী, ইমাম হাকেম, আল-মুস্তাদারেক, প্রথম খণ্ড, ৬৮ পৃষ্ঠা, হা/, ইমাম তিরমিযী, আস-সুনান, ৫/৪৭২ পৃষ্ঠা, হা/৩৬০২, ইমাম সুয়ূতি, জামেউস ছগীর, প্রথম খণ্ড, ৯৭ পৃষ্ঠা, ইবনে কাসীর, আল-বেদায়া ওয়ান নিহায়া, দ্বিতীয় খণ্ড, ২০৮ পৃষ্ঠা, ইমাম দারেমী, আস-সুনান, ৩/১৮৫০ পৃ. হা/২৮৪৭, ইমাম আহমদ, আল-মুসনাদ, ১৩/১৪০ পৃ. হা/৭৭১৪, বায়হাকী, আস-সুনানুল কোবরা, ৮/৩২ পৃ. হা/১৫৮৩৭, ইমাম বাগভী, শরহে সুন্নাহ, ৫/৭ পৃ. হা/১২৩৭, মুসনাদে বায্যার, ১৪/৩৫৮ পৃ. হা/৮০৫৯,
❏ ইমাম বায্যার (رحمة الله) হাদিসটি এভাবে সংকলন করেন-
عَن أَنَسٍ ؓ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ : لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ دَعَا بِهَا لأُمَّتِهِ , وَإِنِّي اخْتَبَأْتُ دَعْوَتِي شَفَاعَةً لأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ.
-‘‘হযরত আনাস ইবনে মালিক (رضي الله عنه) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) ইরশাদ করেন, প্রত্যেক নবীই একটি দোয়া উম্মতের জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে। আমি এটি আমার উম্মাতের জন্য হাশরের ময়দানে চাওয়াকেই মননীত করেছি, তা হল আমার গুনাহগার উম্মতের জন্য শাফায়াত।’’ (মুসনাদে বায্যার, ১৩/৪২৮ পৃ. হা/৭১৬৯, ইমাম বাগভী, শরহে সুন্নাহ, ৫/৭ পৃ. হা/১২৩৮)
❏ ইমাম বুখারী (رحمة الله) এভাবে সংকলন করেছেন-
عَنْ أَنَسٍ ؓ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: كُلُّ نَبِيٍّ سَأَلَ سُؤْلًا أَوْ قَالَ: لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ قَدْ دَعَا بِهَا فَاسْتُجِيبَ، فَجَعَلْتُ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي يَوْمَ القِيَامَةِ
-‘‘হযরত আনাস ইবনে মালিক (رضي الله عنه) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) ইরশাদ করেন, প্রত্যেক নবীরই একটি প্রার্থনা অথবা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে। সুতরাং প্রত্যেক নবীই তাদের সেই দোয়া করেছেন, আর আমি আমার দোয়াটি কিয়ামত দিবসে করবো। তা হল উম্মতের জন্য সুপারিশ।’’ (ইমাম বুখারী, আস-সহীহ, ৮/৬৭ পৃ. হা/৬৩০৫)
━━━━━━━━━━━o━━━━━━━━━
আহলে সুন্নাত ওয়াল জাম‘আত কারা?
মূল: আল্লামা আবুল হামেদ মুহাম্মদ জিয়াউল্লাহ কাদেরী আশরাফী (رحمة الله)।
ভাষান্তর
মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
বিএ অনার্স ৪র্থ বর্ষ, ইসলামিক স্টাডিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সম্পাদনায়, তাখরীজ, প্রকাশক:
মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর
একটি মন্তব্য পোস্ট করুন