ফতোওয়ায়ে আহলে সুন্নাহ (আটটি বিষয়ের সমাধান)


প্রথম অধ্যায়ঃ ঈদে মিলাদুন্নবী (ﷺ) প্রসঙ্গ


সাহাবীদের আমল
------------

(১ ) হযরত আবু বকর সিদ্দীক (رحمة الله) এরশাদ করেছেন-

قَالَ اَبُوْ بَكْرِ الْصِّدِّيْق ؓ مَنْ اَنْفَقَ دِرْ هَمًاعَلٰى قِرَاءَةِ مَوْلِدِ النَّبِىَ ﷺ كَانَ رَفِيْقِى فِى الْجَنَّةِ-

-“যে ব্যক্তি নবী করীম ﷺ এর মীলাদ-ই-পাকের জন্য একটি মাত্র দিরহাম খরচ করবে, সে (যদি সে ঈমানদার হয়) জান্নাতে আমার সঙ্গী হবে।”
🔺(ইবনে হাজার মক্কী, আন-নি‘আমাতুল কুবরা আলাল আলাম, পৃষ্ঠা নং- ৭, মীর মুহাম্মদ কারখানা, করাচী, পাকিস্তান এবং মাকতুবাতুল হক্কীয়্যাহ, তুরস্ক)

২- হযরত ওমর ফারুক (رحمة الله) এরশাদ করেছেন-

قَالَ عُمَرَ مَنْ عَظَّمَ مَوْلِدَ النَّبِىِّ ﷺ فَقَدْ اَحْيَا الْاِسْلَامَ-

“যে ব্যক্তি নবী করীম (ﷺ) এর মীলাদ-ই-পাককে সম্মান ও মযাদা দান করেছে সে নিশ্চয় ইসলামকে জীবিত করেছে।”
🔺(আন নেয়ামাতুল কুবরা আলাল আলাম পৃষ্ঠা নং- ৭।)

এ দুটি হাদিস ও এ বিষয় সম্পর্কে বাতিলদেও আপত্তির নিষ্পত্তি জানতে আমার লিখিত ‘‘প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ উন্মোচন’’ ১ম খন্ডে ১৬৯-১৭২-৫১৭ পৃষ্ঠা দেখুন।

+++++++++++
ফতোওয়ায়ে আহলে সুন্নাহ (আটটি বিষয়ের সমাধান)
গ্রন্থনা ও সংকলনেঃ
মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর
প্রতিষ্ঠাতা, ইমাম আযম রিসার্চ সেন্টার, বাংলাদেশ।
মোবাইলঃ ০১৭২৩-৯৩৩৩৯৬

সম্পাদনা পরিষদঃ
আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী (মা.জি.আ.)
মুনাজেরে আহলে সুন্নাহ ও বিশিষ্ট ইসলামী লেখক ও গবেষক।

Post a Comment

নবীনতর পূর্বতন