আহলে সুন্নাত ওয়াল জাম‘আত কারা?


আ‘লা হযরত আজিমুল বরকত ইমামে আহলে সুন্নাত শাহ আহমদ রেযা খাঁন (رحمة الله) যে, সীল ব্যবহার করতে তাতেও লেখা ছিল “আবদুল মুস্তফা মুহাম্মদ আহমদ রেযা খান বেরলভী।”

আল্লামা আবুন্নুর মুহাম্মদ বশীর সাহেব কুটলই এজন্যই বলেন-

مير سے عبد المصطفى احمد رضا تيرا القلم

دشمنان مصطفے كے واسطے شمشير ہے

‘‘মম ‘আবদুল মোস্তাফা আহমদ রেযার লেখনির্ভর

দুশমনে নববীর গ্রীবাদেশে শানিত খঞ্জর।’’

বর্তমান সময়ের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম ইমাম আল্লামা আজহারী যার মূল নাম সদরুশ শরীয়া আল্লামা আমজাদ আলী (رحمة الله), তিনি তাঁর নাম আবদুল মুস্তফা রেখেছেন। দেওবন্দীরা এই নামকে শিরক বলে। আহলে সুন্নাত ওয়াল জাম‘আত এই নাম রাখেন। হযরত উমর (رضي الله عنه) নিজে নিজেকে আবদুল মুস্তফা, আবদুন্নবী বলার কারণে দিবালোকের ন্যায় স্পষ্ট হল যে, এ নামকে যারা শিরক বলে তারা দেওবন্দী, আহলে সুন্নাত ওয়াল জাম‘আত নয়।

++++++++++
আহলে সুন্নাত ওয়াল জাম‘আত কারা?

মূল: আল্লামা আবুল হামেদ মুহাম্মদ জিয়াউল্লাহ কাদেরী আশরাফী (رحمة الله)।

ভাষান্তর
মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
বিএ অনার্স ৪র্থ বর্ষ, ইসলামিক স্টাডিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

সম্পাদনায়, তাখরীজ, প্রকাশক:
মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর

Post a Comment

নবীনতর পূর্বতন